বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি
ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে মনোনয়ন প্রত্যাশী কমলা কান্ত রায়ের অভিমত
/ ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

 

 

সাকিব আহসান, ঠাকুরগাঁওঃ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রমের পর দলটি অবশেষে ২০২৫ সালের ৯ এপ্রিল রকেট মার্কা নিয়ে সরকারি নিবন্ধন লাভ করে। বর্তমানে দলের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সুকৃতি কুমার মন্ডল এবং কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে রয়েছেন দিলীপ কুমার দাস। ঠাকুরগাঁও জেলায় সংগঠনের নেতৃত্বে রয়েছেন শিক্ষক কমলা কান্ত রায়, আর জেলা সদস্য সচিব হিসেবে কাজ করছেন অমল দেবনাথ।

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএমজেপি কেন্দ্রীয় পর্যায়ে একটি অ্যাডহক কমিটি গঠন করেছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ সম্মেলনের মাধ্যমে সংগঠনকে সুদৃঢ় করার পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির লক্ষ্য তৃণমূল পর্যায়ে মতাদর্শভিত্তিক সেতুবন্ধন গড়ে তোলা এবং সংগঠনকে জনভিত্তিক রূপ দেওয়া।

 

 

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী কমলা কান্ত রায় পেশায় একজন শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত থেকে তিনি উপলব্ধি করেছেন যে, প্রচলিত রাজনীতি জনগণের আস্থা হারাচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেই জায়গা থেকে বের হয়ে নতুনভাবে রাজনৈতিক অঙ্গন সাজাতে তিনি অঙ্গীকারবদ্ধ। তাঁর মতে, জনগণের আস্থা ও ভরসা পুনঃস্থাপন করতে হলে রাজনীতিকে অবশ্যই সৎ, দূরদর্শী ও জনগণকেন্দ্রিক হতে হবে।

 

 

তিনি বেকারত্বকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। সাক্ষাৎকারে তিনি অঙ্গীকার করে বলেন, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া এবং তরুণদের দক্ষতা উন্নয়ন করে শ্রমবাজারে প্রতিযোগিতামূলকভাবে দাঁড় করানো তাঁর অগ্রাধিকার হবে। তিনি মনে করেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য কর্মসংস্থানের বিকল্প নেই।

 

 

কমলা কান্ত রায় সাক্ষাৎকারে সমাজের ভয়াবহ ব্যাধি মাদক সমস্যা দূরীকরণে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর পরিকল্পনায় আছে সামাজিক পুনর্বাসন কর্মসূচি, কাউন্সেলিং এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করা। একইসাথে তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি যেন আর কখনো সহিংসতা ও ভয়ভীতির মাধ্যমে কলুষিত না হয়, সে জন্য তিনি অবিচলভাবে কাজ করে যাবেন।

 

 

বর্তমান সময়ে তরুণ সমাজ রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি মনে করেন, মেধার মূল্যায়ন ছাড়া রাজনীতিকে সুস্থ ধারায় আনা সম্ভব নয়। তাই এক সাক্ষাৎকারে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, মেধাবীদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করে নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা করবেন। তরুণদের জন্য রাজনীতি হবে এক নতুন দিগন্ত, যেখানে সৃজনশীলতা ও যোগ্যতা অগ্রাধিকার পাবে।

 

 

দেশের বর্তমান পরিস্থিতিকে তিনি ‘ক্রান্তিলগ্ন’ আখ্যা দিয়ে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের মতামত আরও বিস্তৃতভাবে প্রতিফলিত হবে। তাঁর দৃষ্টিভঙ্গি হলো, যদি সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হয় তবে একটি কক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচিত সাংসদ দিয়ে গঠন করা যেতে পারে। এর মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

 

 

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, বরং গঠনমূলক সমালোচনা গ্রহণ করে প্রতিটি পদক্ষেপকে জনসেবামূলক করা উচিত। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জনসেবার যেকোনো উদ্যোগে তিনি দূরদর্শী ভূমিকা রাখবেন।

 

 

শিক্ষক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষা খাতের সংকটকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, পাঠ্যক্রমের জটিলতা, শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও বাণিজ্যিকীকরণের প্রবণতা—সবকিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে দীর্ঘদিনের সমস্যা চলছে, তা তিনি সংশোধনের অঙ্গীকার করেছেন। তাঁর মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।