সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নির্বাহী বৈঠক অনুষ্ঠিত 
/ ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) সন্ধ্যায় সাব-রেজিস্ট্রার অফিস মসজিদে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আবু তাহের এবং পরিচালনা করেন নির্বাহী সদস্য মাওলানা রফিকুল ইসলাম।

 

বৈঠকে সংগঠনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সক্রিয় করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন শাখাগুলোর কার্যক্রম জোরদারে নিয়মিত সফরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলীয় কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখার জন্য নির্দিষ্ট জিম্মাদারও নিয়োগ দেওয়া হয়।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস শিকদারের পক্ষে ব্যাপক প্রচারণা, গণসংযোগ এবং শক্তিশালী শোডাউনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

 

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পশ্চিমের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, সহ-সভাপতি মাওলানা উমর ফারুক, মাওলানা আবুল কালাম, হাফেজ আলী হোসাইন, ক্বারী সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান জালালি, মুফতি বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দীন মুহাম্মদ ত্রিশালী, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী সানাউল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

পৌর শাখার নেতৃবৃন্দ এবং যুব মজলিসের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনসহ সক্রিয় অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।