
মোঃ আকমাল হোসেন, দিনাজপুর। নবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিস উদ্বোধন করা হয়।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদরের আতিয়া সুপার মার্কেটের দোতলায় আজ জুমাবার বিকাল পাঁচটায় বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি-এর নির্বাচনী ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অফিস উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক পার্টি এনসিপি-এর এর আহ্বায়ক মোঃ শামসুল মোক্তাদির। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি- এর জেলা যুগ্ম আহ্বায়ক, নবাবগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক এবং দিনাজপুর ছয় বিরামপুর -হাকিমপূর-নবাবগঞ্জ – ঘোড়াঘাট আসনের এমপি প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বিএসসি, জেলা যুগ্ম সদস্য সচিব, সহকারী অধ্যাপক আলিমুর রাজি রাজিব, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান,ছাত্র শক্তির জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ নাজিব,সদস্য মোঃ তরিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অফিস উদ্বোধন কালে প্রধান অতিথি আগামী নির্বাচনে এনসিপি’ র দিনাজপুর ছয় বিরামপুর -হাকিমপূর-নবাবগঞ্জ – ঘোড়াঘাট আসনের মনোনীত এমপি প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বিএসসি কে বিজয়ী করে দলের সাংগঠনিক কাঠামো মজবুত করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানান।



