রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ আজ বিশ্ব হাত ধোয়া দিবস কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি মোতায়েন, সীমান্তে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ এবং কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান
দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নে এক রাতে ৩ কৃষকের ৫টি গরু চুরি
/ ৬৩০ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

 

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ, দিনাজপুরঃ
গতকাল রবিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জে ৩ পরিবারের গোয়াল ঘর থেকে ৪ লক্ষাধিক টাকা মুল্যের ৫টি গরু চুরি হয়েছে। উপজেলার নিজপাড়া ইউনিয়ন কৈকুড়ি গ্রামে প্রেমহরি, দুলাল ও রূপালী বালার বাড়ীতে এই চুরি সংঘটিত হয়েছে।দুলাল রায়ের পিতা খগেন্দ্র নাথ রায় জানান, চুরি যাওয়া গরু গুলোর মধ্যে দুটি গাভীসহ ৪টি গরু ও ১টি বাছুর রয়েছে। গরু গুলোর অনুমানিক মূল্য ৪ লাখ টাকার বেশী হবে মর্মে জানা গেছে।

 

প্রেমহরি বলেন, রাত ১২টা পর্যন্ত গরু গুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমিয়েছি। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। সম্ভবত গভীর রাতে অজ্ঞাত চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে গেছে।

 

নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গরু চুরির বিষয়টি শুনেছি এবং ক্ষতিগ্রস্তদেরকে থানায় অভিযোগ করতে বলেছি।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, গরু চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।