শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
/ ৬৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ন

বাংলার আলো টিভি ডেস্কঃ

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম কাহারোল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৭ আগস্ট (রবিবার) সন্ধ্যার পর থেকে রাতব্যাপী দিনাজপুর ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলোঃ (১) মোঃ আব্দুল জব্বার (৪৮), পিতা- মৃত আমিরউদ্দিন, সাং- কাশিমপুর, পঞ্চগড় সদর। (২) মোঃ আক্তারুজ্জামান (৪০), পিতা- মোঃ আব্দুল মোত্তালেব, সাং- কমলাপাড়া, পঞ্চগড় সদর। (৩) মোঃ আইয়ুব আলী (৫০), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- বক্রিমপুর, পোঃ মোকন্দপুর। (৪) মোঃ তরিকুল ইসলাম (৫২), পিতা- মৃত জামাল উদ্দিন, সাং- মোহাম্মদপুর। (৫) ফুলেন চন্দ্র রায় (৫৬), পিতা- মৃত চান্দিয়া বর্মন, সাং- ছাতইল, কাহারোল, দিনাজপুর। (৬) মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোকছেদ আলী, সাং- বলরামপুর, থানা- আটোয়ারী, পঞ্চগড়।

অজ্ঞানপার্টির কার্যপদ্ধতিঃ পুলিশ জানায়, চক্রের সদস্যরা রাতের আঁধারে বসতবাড়ির পানির ট্যাংক ও টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলত। এরপর বাড়ির গ্রীল কেটে বা অন্যান্য উপায়ে ঘরে প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করতো।

উদ্ধারকৃত মালামালঃ অভিযানে তাদের কাছ থেকে রেঞ্জ, প্লাস, ছোড়া, হাতুড়ি, হ্যাসকোব্লেড, তালা কাটার যন্ত্র, ঘুমের ওষুধ ১০০ পিস, গুড়া তিন পোটলা, কাসার হাড়ি, প্লেট, বাটি, ঘটি, চুরির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলা-সংক্রান্ত তথ্যঃ প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ আব্দুল জব্বারের নামে দেশের বিভিন্ন থানায় ১৪টি চুরির মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরির মামলা চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।