শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়াকে জয়যুক্ত করলে দিনাজপুরবাসীর ঋণ শোধ করা হবে–ডা. জাহিদ
/ ২১৬ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন

 

 

নাইমুর রহমান, ফুলবাড়ীঃ
দিনাজপুরে মানুষ বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে, তারা মনে করেন তাদের ভোটের ঋণ শোধ করা হবে।
এই বার্তা ভোটারদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া জন্য বিএনপি’র প্রত্যেক নেতাকর্মীদের নিদর্শনা প্রদান করা হয়েছে।

 

 

শনিবার সন্ধায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিনাজপুর সদর আসনে নির্বাচন উপলক্ষে জেলা বি এন পি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন তার বক্তব্যে এসব কথা বলেন।

 

 

জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মো.মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন,কোন অবস্থাতেই ভোট চাইতে গিয়ে হিন্দু, মুসলিম, খৃষ্টান বৌদ্ধ সহ কোন ধর্মের লোকের বিষয়ে নিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না। সকল ভোটারই এদেশের নাগরিক, তাদের মর্যাদা দিয়ে সম্মানের সাথে বিএনপি নেতাকর্মীকে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় বিনয়ের সাথে ভোট চাইতে হবে।

 

 

যাতে প্রত্যেক ভোটার মনে করে, তারা যোগ্য স্থানে বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।গণমানুষের আস্থাও ভালোবাসা অর্জন করতে হবে। যারা শ্রমিক দল করেন তারা শ্রমিকের কাছে, যারা ছাত্রদল করেন তারা নতুন প্রজন্মের ভোটারদের কাছে, যারা যুবদল করেন তারা যুবকদের কাছে এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, তারা তাদের মুক্তিযোদ্ধা ভাইদের কাছে ভোট চাইবেন।শুধু ভোট চাইলে হবে না, এবারে ভোটে অনেক নতুন প্রজন্মের ভোটার রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে হবে, যাতে তারা ধানের শীষে ভোট দিয়ে সফল হয়।এ ভাবে যারা মহিলা দলের নেতাকর্মী রয়েছেন,তারা এই আসনের প্রত্যেক মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নিশ্চিত করবেন।ভোট চাইতে গিয়ে কারো উস্কানিতে কোন ভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না।
মনে রাখতে হবে, একটি দল এই ভোট কে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টি করে ভোটকে বিলম্বিত করতে চাচ্ছেন।

 

 

তিনি একটি দলকে উদ্দেশ্যে বলেন, কেউ, কেউ ধমক দিয়ে, প্রেস কনফারেন্স করে, নির্বাচন বিলম্ব করতে চায়, চেষ্টা করে দেখুন, পারবেন না। দেশের মানুষ তারেক জিয়ার ডাকে জেগে উঠেছে।

 

 

১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, সে সময় দেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি । দিনের ভোট রাতে হয়েছে, কিন্তু যখন অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, এবারের নির্বাচন হবে ঈদের উৎসবের মতো নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে মানুষ নির্বিঘ্নে ভোট দিবেন। কিন্তু একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে চায়, আমরা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, আনন্দঘন পরিবেশে এই নির্বাচন নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ।

 

 

তিনি আরো বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ১৭৪ দিন হরতাল করে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। অসংখ্য নেতাকর্মী জেল -জুলুমের শিকার হয়েছিল। আবার কয়েক দিন আগে লকডাউন ঘোষনায় আগুন দিয়ে গাড়ি পুড়েছে, মানুষ মেরেছে। আমরা ওইসব দিন আর দেখতে চাই না, ফিরে যেতে চাই মানুষের অধিকার
বাস্তবায়নের মধ্য দিয়ে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের ব্রত নিয়ে।

 

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন,সহ-সভাপতি মাহবুব আহমেদ, সহ-সভাপতি নাজমা মুশির ও মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি প্রমুখ। এ সময় সভায় জেলা বিএনপি, সদর উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।