শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মি সম্মেলন এর পূর্ব প্রস্ততি সভা অনুষ্ঠিত
/ ৩০৬ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

দিনাজপুর গোযে শহীদ ময়দানে আগামী ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিতব্য “কর্মী সম্মেলন” সফল করার লক্ষ্যে নবাবগঞ্জ জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১:৩০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ০৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ এর কনফারেন্স লাউঞ্জে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা মোঃ আকরাম আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আহসান কাবিলের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য, সাবেক ঘোড়াঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম, তরবিয়ত সেক্রেটারি ও উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড.আ.ফ.ম আকমাল হোসেন প্রমুখ ।

বক্তারা আগামী ২৫ জানুয়ারীর মহা সম্মেলন সফলে সর্ব পর্যায়ের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান। বক্তারা এ সময় বলেন, এ কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রত্যেক কর্মীকে প্রত্যেক পাড়ায়-মহল্লায়, গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে ব্যক্তিগত ভাবে, গ্রুপ করে দাওয়াতি কাজ, মিছিল মিটিং করার মাধ্যমে গণজাগরণ গড়ে তুলতে হবে। এ সম্মেলনকে কেন্দ্র করে দিনাজপুরের তেরো থানায় দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের কাছে দ্বীনে হক্বের দাওয়াত পৌঁছানোর উছিলা হিসেবে গ্রহণ করতে হবে। পরিশেষে সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত সম্মেলনে শরীক হবার আহ্বান জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।