বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ আজ বিশ্ব হাত ধোয়া দিবস কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার
ভিডিও নিউজ
রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
নীলফামারিতে ঝুঁকিপূর্ণ ছাদের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা, শঙ্কায় রয়েছেন অবিভাবক
/ ৫৬৩ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন

 

 

নীলফামারীর কিশোরগঞ্জে দক্ষিণ মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। পলেস্তারা খসে পড়ছে শিক্ষার্থীদের মাথায়। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে উৎকণ্ঠা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

জানা যায়, জেলার কিশোরগঞ্জ  উপজেলার মেলাবর গ্রামের দক্ষিণ মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গৌরবের সঙ্গে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়ে একটি মাত্র ভবন রয়েছে।

সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনটি একেবারেই নাজুক। বিষয়টি গণমাধ্যমে আসলে দায়িত্বরত কর্মকর্তারা কয়েকদিন ঝুঁকিপূর্ণ ঐ ভবনের বাহিরে গাছ তলায় পাঠদান কার্যক্রম পরিচালনা করেন।

অদ্য সকালে স্কুলেগেলে দেখামিলে শিক্ষার্থীদের আবারও বাধ্য করা হয়েছে ঝুকিপূর্ণ ঐ ভবনের ছাদের নিচে বসে ক্লাশ করতে। এতে অনেকটাক ভীতি আর আতঙ্কিত ভাব দেখা যায় শিক্ষার্থীদের চোখে মুখে। শিক্ষার্থীদের মাথার উপরে থাকা পিলার ও সিলিংয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে।বেরিয়ে গেছে পলেস্তারার ভেতরে থাকা লোহার রডগুলো। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে প্রায়ই শিক্ষার্থীদের মাথায় পড়ে। এতে আহত হওয়ার ঘটনা ঘটে। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো মুহূর্তে ভবনগুলো ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ বলেন, ‘আমার বিদ্যালয়ে একশতাধিকেরও বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ঠিকমতো পাঠদান হচ্ছে না। প্রায়ই সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে। তাই শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকে।’

স্কুলে আসা চঞ্চল রায় নামের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, স্যার আমরা পড়তে পারিনা খুব ভয় করে ছাদ ভাঙ্গি আমাদের মাথায় পড়ে। মাঠে রোদ আর গরম আমাদের নতুন বিল্ডিং দেন তানাহলে আমরা আর এই স্কুলে আসবোনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আশা করছি, খুব শিগগির ব্যবস্থা হবে।আপাতত বাহিরে ক্লাশ পরিচালনা করার জন্য ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস প্রদান করেন তিনি।

এদিকে এক অবিভাবকের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় গত পরশু (বুধবার) স্কুলে পাঠদান চলাকালীন সময়ে ছাদের খণ্ডিত অংশ ভেঙ্গে পড়লে অল্পেই বেঁচে যান তার সন্তান। এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে দ্রুতো নিরাপদ জায়গায় পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।