রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন
ভিডিও নিউজ
বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আবারও পেছাল
/ ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ন

 

 

মামুন রাফী, নোয়াখালীঃ

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেছে আদালত।

 

 

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই তারিখ নির্ধারণ করেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ প্রসিকিউটর (পিপি) মো.সেলিম শাহী। তিনি বলেন, বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও এজলাসে বসেই রায়ের তারিখ পুননির্ধারণ করেছেন বিচারক। মামলার রায়ের তারিখ পিছিয়ে ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

 

 

নিহত অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। অপরদিকে, অভিযুক্ত আব্দুর রহিম রনি (৩২) নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে।

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশ সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

 

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন তিনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন।

 

 

অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়ে হত্যার ন্যায়বিচার চাই। খুনির এমন শাস্তি হোক, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

 

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।

 

 

উল্লেখ্য, এ নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।