শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
ভিডিও নিউজ
দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু
নোয়াখালীর চাটখিলে ভাড়া নিয়ে তর্ক ও বিতর্কের জেরে প্রাণ গেলা অটোচালকের
/ ৫০৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিলে ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে যাত্রীর মারধরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মোহাম্মদ মিজান হোসেনকে আটক করেছে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

 

 

নিহত কিরণ একই ইউনিয়নের প্রসাদপুর দাই বাড়ির মৃত মো. হানিফের ছেলে। অপরদিকে, আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সি বাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে।

 

 

পুলিশ জানায়, উপজেলার সোমপাড়া বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী মিজান। ভিকটিম অটোচালক কিরণ তার পূর্ব পরিচিত ছিল। সোমবার বিকেলে সোমপাড়া বাজার থেকে ব্যবসায়ী মিজানের বউসহ সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়া জন্য ভাড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে অটোচালক কিরণ মিজানের পরিবারকে না নিয়ে সেখান থেকে অন্য যাত্রীদের নিয়ে উপজেলার অলিপুরে চলে যায়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কিরণ বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

পুলিশ আরও জানায়, কিরণের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনেরা মিজানের দোকানে হামলা করে তাকেও মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সাথে ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। এতে মরদেহের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহৃ দেখা যায়নি।

 

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। আজ সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনদের অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।