মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) চাটখিল থানা পুলিশের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত রাষ্ট্রীয় ও সেনা মর্যাদায় নোয়াখালীর সন্তান পিয়াসের শেষ বিদায় চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন সন্তানের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে মা ৩০ বছর লেবাননে গৃহকর্মীর কাজ করে ফেরার পথে দেখেন তারই সন্তান সেই বিমানের পাইলট
ভিডিও নিউজ
সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় ও সেনা মর্যাদায় নোয়াখালীর সন্তান পিয়াসের শেষ বিদায় চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন সন্তানের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে মা ৩০ বছর লেবাননে গৃহকর্মীর কাজ করে ফেরার পথে দেখেন তারই সন্তান সেই বিমানের পাইলট গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫।
নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদার সন্ধান চায় তার পরিবার 
/ ১৪৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরীক্ষা দিতে গিয়ে তার নিখোঁজ হওয়ার ঘটনায় রাশেদার পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

নিখোঁজ তাসফিয়া আক্তার রাশেদা নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এর  উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। 

 

 

পারিবারিক ও থানা সূত্রে জানা যায় যে, গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় রাশেদা। তবে পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পরও সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে অবশেষে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

নিখোঁজের পর ৩ দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রীর কোনো সন্ধান বা উদ্ধার তৎপরতা দৃশ্যমান না হওয়ায় পরিবারের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।

 

 

এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ জানান, তিনি ব্যক্তিগত ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।