বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
নোয়াখালীর তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ইউনুস ফকিরসহ মাদক পাচারকারী চক্রের ০৫ সদস্য গ্রেপ্তার, ১৮৪০ পিস ইয়াবা উদ্ধার
/ ৩০০ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

ঘটনার তারিখ ও সময়ঃ ১৭/০৪/২০২৫ তারিখ ০৮.০০-১০.৩০ পর্যন্ত

 

ঘটনাস্থলঃ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন চাঁদপুর গ্রাম।

 

আসামীদের নাম ও ঠিকানাঃ
১. মোঃ ইউনুস প্রকাশ ইউনুছ প্রকাশ ইউনুছ ফকির (৪৬), পিতাঃ মৃত ইব্রাহিম মিয়া, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ দক্ষিন রাজারামপুর, ২নং ওয়ার্ড, আলতু মিয়ার বাড়ী, ৭নং মোহাম্মদপুর ইউপি, থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী
২. মোঃ ইয়াছিন প্রকাশ সাইফুল (৪৩), পিতাঃ মৃত শেখ আহম্মেদ, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ দরাপপুর, ২নং ওয়ার্ড, ৩নং পূর্বচন্দ্রপুর ইউপি, জীবন ভূইয়া বাড়ী, থানাঃ দাগনভূঁইঞা, জেলাঃ ফেনী
৩. মনিরুল হাসান ইমন (২৫), পিতাঃ নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ মোহাজের পাড়া, ঢাকাইয়া নজরুলের বাড়ি, ৩নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানাঃ চকরিয়া, জেলাঃ কক্সবাজার
৪. ওয়াশিমা আফরিন প্রকাশ আফরিন আক্তার (২৬), পিতাঃ জসিম উদ্দিন প্রকাশ আব্দুস সালাম, স্বামীঃ মোঃ ইউনুস প্রকাশ ইউনুছ প্রকাশ ইউনুছ ফকির, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ দক্ষিন রাজারামপুর, ২নং ওয়ার্ড, আলতু মিয়ার বাড়ী, ৭নং মোহাম্মদপুর ইউপি, থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী
৫. রোজিনা আক্তার (২৩), বর্তমান স্বামীঃ মনিরুল হাসান ইমন, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ ছনখোলা, আবদুস সালামের বাড়ী, ০১নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার

 

 

জব্দকৃত আলামতঃ
একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটে কমলা বর্ণের আম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১৮৪০ পিস, ওজন ১৮৪ (একশত চুরাশি) গ্রাম এবং মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন ৪টি।

 

কে এই মোঃ ইউনুস প্রকাশ ইউনুছ প্রকাশ ইউনুছ ফকির ?
গ্রেপ্তারকৃত আসামী ইউনুছ ফকির (৪৬) নোয়াখালী জেলার তালিকাভুক্ত ইয়াবার গডফাদার। এর পূর্বেও আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলায় ০৫টি, ফেনী জেলায় ৪টি এবং ভোলা জেলায় ০১টিসহ মোট ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, কক্সবাজারের চকরিয়া থেকে আসামী মনিরুল হাসান ইমন (২৫) এবং তার স্ত্রী রোজিনা আক্তার (২৩) কক্সবাজারের চকরিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিয়ে আসে। নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইউনুছ ফকির, তার স্ত্রী ওয়াশিমা আফরিন প্রকাশ আফরিন আক্তার (২৬) ও তার প্রধান সহযোগী ফেনীর দাগনভূঁইঞা উপজেলার মোঃ ইয়াছিন প্রকাশ সাইফুল (৪৩) পরস্পর যোগসাজশে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, ভোলার বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছে।

 

 

 

যেভাবে অভিযানঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মো: জাহিদ হোসেন মোল্লার নির্দেশনা মোতাবেক কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারকারী চক্রের মূল হোতা ও গডফাদার ও তার সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক জনাব সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী এর সদস্যগণ সেনবাগ থানাধীন চাঁদপুর গ্রামস্থ হালিমা-ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইয়াবা লেনদেনকালে ১৮৪ (একশত চুরাশি) গ্রাম ইয়াবাসহ হাতেনাতে আসামীদের-কে গ্রেপ্তার করে।

 

গৃহীত ব্যবস্থাঃ
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।