বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
ভিডিও নিউজ
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান
নোয়াখালী চাটখিলে নিজ ঘরে নামাজ পড়তে উঠে ছুরিকাঘাতে নারী খুন
/ ১৮০ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

 

 

বুধবার (৭ মে) ভোর রাতের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে এক মেয়ে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতের দিকে দুর্বৃত্তরা রুমের এগজাস্ট ফ্যান খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় তিনি তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে নিজ ঘরের মধ্যে তাদের মুখোমুখি হয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বুকে ও কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে তিনি তার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলেন। ছেলে নিজের রুমের দরজা খুলে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক ছেলে মাকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। এর আগে দুর্বৃত্তরা রুমের এগজাস্ট ফ্যান খুলে ঘরে ঢুকে। তখন তাদের মুখোমুখি হয়ে গেলে তাকে বুকে, কাঁধে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।