পটুয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

মিঠুন পাল, পটুয়াখালী।
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী, অধ্যাপক শাহ আলম গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বুধবার (২৪ ডিম্বের) বেলা ১১ টার সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আমীর মাওলানা জাকির হোসেন, দশমিনা উপজেলা আমীর মাওলানা লুতফর রহমান, গলাচিপা উপজেলার সাবেক আমীর মাওলানা ইয়াহিয়া খান, পটুয়াখালী জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, পটুয়াখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাঈদুর রহমান খান ও গলাচিপা-দশমিনার অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :
মন্তব্য করুন
More News Of This Category



