শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতার সতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনী লড়াইয়ে নতুন মোড় নিয়েছে
/ ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ নতুন মোড় নিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

 

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই আসন থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার দলের ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে হাসান মামুনের মনোনয়নপত্র সংগ্রহ সেই গুঞ্জনের বিপরীতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

 

মনোনয়নপত্র সংগ্রহকালে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সরাসরিই বলেন, নুর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা হাসান মামুনের পক্ষেই থাকব।

 

 

স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে হাসান মামুন জানান, আসন সমঝোতা হলেও যদি তিনি দল থেকে শেষ পর্যন্ত সবুজ সংকেত না পান, তবে স্বতন্ত্র হিসেবেই মাঠে লড়বেন।

 

 

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের সব বিধিবিধান বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।