বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ আজ বিশ্ব হাত ধোয়া দিবস কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার
ভিডিও নিউজ
রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
/ ৩৪৬ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রর জাহাজগুলো থেকে ‘অন্যায্য’ ফি আদায়ে নিন্দা জানিয়ে দেশটির নব-নির্বাচতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খালকে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনতে দাবি জানানোর হুমকি দিয়েছেন। খবর এএফপির।

এই চ্যানেল দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহণের ক্ষেত্রে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভয়ের কারণ বলেও উল্লেখ করেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে।’

১৯১৪ সালে পানাম খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। ১৯৭৭ সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। ১৯৯৯ সালে এই খালের পুরো নিয়ন্ত্রণ পায় পানামা।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, ‘পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে, চীন নয়, বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবোও না।’

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘যদি পানামা নিরাপদ, দক্ষ ও বিশ্বস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে, তবে আমরা দাবি জানাব পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দিতে, কোনোরকম প্রশ্ন ছাড়াই।’

তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

যদিও ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আগামী মাসের আগে প্রেসিডেন্টর দায়িত্ব নিতে যাচ্ছেন না, কিন্তু জো বাইডেন প্রশাসনের শেষ বেলাতে তিনি রাজনৈতিক প্রভাব বাড়াতে নমনীয় মনোভাবও প্রকাশ করছেন না।

পানামা খাল দিয়ে বিশ্বের মোট নৌ-বাণিজ্যের পাঁচ শতাংশের বেশি নৌযান চলাচল করে। দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে বিপজ্জনক ও দীর্ঘ নৌ-রুট এড়িয়ে এশিয়া ও যুক্তরাষ্ট্রে পূর্বতীর অভিমুখে চলাচলকারী জাহাজগুলো এই রুটটি ব্যবহার করে থাকে। এই নৌ প্যাসেজটি বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গত অর্থবছরে পানামা খাল কর্তৃপক্ষ এখান থেকে ৫০০ কোটি ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।