বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার
ভিডিও নিউজ
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিশ্রুতি ভঙ্গ নয়, আস্থা গড়াই হোক জীবনের লক্ষ্য
/ ৬৬৯ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

সমাজে প্রতিনিয়ত আস্থার সংকট বাড়ছে। মানুষ কথা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তা রক্ষা করছে না। এর ফলেই তৈরি হচ্ছে অবিশ্বাস, হতাশা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়। বিশেষজ্ঞদের মতে, একজন মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার কথার মূল্যায়ন করার সক্ষমতার উপর। তিনি যদি কথা দিয়ে কথা রাখতে পারেন, তবে সমাজে তার মর্যাদা এবং গ্রহণযোগ্যতা অটুট থাকে। অন্যথায়, সাধারণ মানুষ তাকে প্রতারক বা ‘চিটিংবাজ’ বলতেই দ্বিধা করে না।

 

 

বিভিন্ন পেশা ও শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনই তারা প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছেন—কেউ কথায় কথা দিয়ে সাহায্য না করে মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ আবার আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ করে দিচ্ছে চরম ভোগান্তি। এমন পরিস্থিতিতে আস্থা গড়া যেন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

 

একজন শিক্ষক বলেন,
“আমরা আমাদের শিক্ষার্থীদের নৈতিকতা শেখাই, কিন্তু সমাজে যখন বড়রা কথার দাম দেয় না, তখন শিশুরাও শেখে প্রতিশ্রুতি দিয়ে তা ভাঙা যায়। এটা খুবই ভয়ংকর একটা বার্তা।”

 

 

একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন,
“বড় বড় লোকেরা কাজ দিবে বলে কথা দিয়ে আর খোঁজই নেয় না। এরপর আমাদেরই প্রতারক বলা হয়। আমরা তাহলে যাব কোথায়?”

 

 

এই বাস্তবতায় সমাজ বিশেষজ্ঞরা বলছেন, প্রতিশ্রুতি দেয়ার আগে আত্মমূল্যায়ন করা খুব জরুরি। আপনি যা বলছেন, তা রক্ষা করতে পারবেন তো? যদি না পারেন, তাহলে বলা থেকেই বিরত থাকাই শ্রেয়।

 

 

ইসলামে বলা হয়েছে, “মুমিন তার কথা ও প্রতিশ্রুতি রক্ষা করে।” অন্য ধর্মগুলোতেও কথা রক্ষা করাকে মহান গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই বিশ্বাস গড়তে হলে, প্রথমে নিজের কথার প্রতি বিশ্বাস রাখতে হবে।

 

 

মানুষের মুখের কথা একটি দায়িত্ব, একটি চুক্তি। তাই মুখ খুলে প্রতিশ্রুতি দেয়ার আগে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে ভাবুন—আমি কি পারবো তা রক্ষা করতে? যদি পারেন, বলুন। যদি না পারেন, চুপ থাকুন। কারণ মানুষের বিশ্বাস একবার ভাঙলে তা আর জোড়া লাগে না।

 

 

একটি সমাজ তখনই সুন্দর হয়, যখন মানুষ একে অপরের উপর আস্থা রাখতে পারে। আর এই আস্থা গড়ে ওঠে প্রতিশ্রুতি ও কর্মের মাধ্যমে। তাই প্রতিশ্রুতি ভঙ্গ নয়, আস্থা গড়াই হোক জীবনের লক্ষ্য—এই মূল্যবোধেই আমাদের পথ চলা শুরু হোক।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।