রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) নির্বাচন কমিশনের বাছাইকৃত ১২ রাজনৈতিক দলে মনোনীত হয়েছে
/ ৫৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত ২২টি দলের মধ্যে এবার ১২টি দলকে মনোনীত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।

 

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক বলেন, “দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে বিভিন্ন সেক্টরে সংস্কার আনতে বিআরপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের আইন-কানুন মেনেই দল পরিচালনা করছি।” তিনি জানান, সোহেল রানাকে চেয়ারম্যান এবং তৌহিদুল ইসলামকে মহাসচিব করে ৫৭০ সদস্যের নবগঠিত কমিটি আগামী পাঁচ বছরের জন্য অনুমোদিত হয়েছে। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।

 

তিনি আরও জানান, দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় নতুন কমিটি গঠন এবং কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআরপি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

 

বিআরপি চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) জাতীয় ঐক্য, সুশাসন ও উদ্ভাবনের নীতি সামনে রেখে এগিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, সংস্কারের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচন কমিশন আমাদেরকে যোগ্য মনে করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করায় আন্তরিক ধন্যবাদ জানাই। সারাদেশের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।

 

মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। দলের মূলমন্ত্র ‘সংস্কারেই পরিবর্তন, পরিবর্তনেই বাংলাদেশ।’ আগামী পাঁচ বছরে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও যুবশক্তির কার্যকর ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশন এবং সারাদেশের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।