রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
চাটখিল সরকারি হাসপাতালের সামনে, রক্তিম রোজ মেডিসিন পার্কে ঢুকে রক্তিমকে কুপিয়ে ও পিটিয়ে আহত চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি নোয়াখালীর চাটখিলে বড় ছেলে তার বাবার কাছ থেকে, জালিয়াতি করে ১০২ শতাংশ সম্পত্তি ও নগদ ১৯ লাখ টাকা নিয়ে ঘর থেকে বের করে দেয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলায় জ্বলছে বিদ্যুতের বাতি বগুড়া-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত টাইব্রেকারে হংকংকে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ  ইন্টারনেট নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি
ভিডিও নিউজ
চাটখিল সরকারি হাসপাতালের সামনে, রক্তিম রোজ মেডিসিন পার্কে ঢুকে রক্তিমকে কুপিয়ে ও পিটিয়ে আহত চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর চাটখিলে বড় ছেলে তার বাবার কাছ থেকে, জালিয়াতি করে ১০২ শতাংশ সম্পত্তি ও নগদ ১৯ লাখ টাকা নিয়ে ঘর থেকে বের করে দেয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলায় জ্বলছে বিদ্যুতের বাতি ইন্টারনেট নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ দিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী বাশুয়াড়ী খানজাহান আলী (রাঃ) দিঘীর মেলা আগামীকাল শেষ হবে দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত র‌্যাব ফোর্সেস এর সমসাময়িক বিভিন্ন আভিযানিক সাফল্য নিয়ে, মহাপরিচালক মহোদয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হওয়া খোকন এর মরদেহ চাটখিল এর মন্ত্রীর পুল এলাকায় পাওয়া গেছে। জামালপুরে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মামুন
বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর (মাইটি সিক্সার্স) অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত
/ ৪২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন

 

 

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, বাগেরহাটঃ

বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মাইটি সিক্সার্স) এর প্রাক্তন সদস্যদের আয়োজনে (৪ এপ্রিল) শনিবার সকাল ১০ টায় ঢাকা সেনানিবাসের “এম ই এস” কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবঃ) জনাব ইকবাল করিম ভূঁইয়া।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ জেনারেল (অবঃ) চৌধুরী হাসান সারওয়ার্দি, মেজর জেনারেল (অবঃ) সাদিক হাসান রুমি , মেজর জেনারেল (অবঃ) আ ল ম ফজলুর রহমান, মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন , সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জিএম কামরুল ইসলাম,

 

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ওরেন্ট অফিসার (অবঃ) নাদিম ফজলে রাফি, মানিক, জিল্লুর রহমান, সাঈফ, এনামুল হক, আক্তার হোসেন, সরোয়ার হোসেন, সহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, বিল্লাল হোসেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) জামাল হোসেন, মঈন উদ্দিন , জাকির হোসেন।

 

 

সার্জেন্ট (অবঃ) রফিক, আব্দুল হামিদ, ফিরোজ মাহমুদ, কফিল উদ্দিন, মাসুদ মিল্লাত, আমজাদ, গোলাপ আলি , মোস্তফা, বাবুল, সাইদুল, আনিস,

 

 

কর্পোরাল (অবঃ) রেজাউল করিম, নজরুল ইসলাম, জাকির হোসেন, ল্যান্স কর্পোরাল (অবঃ) মোজাম্মেল হক, রাজু আহমেদ, শাজাহান সিরাজ, নুরুল আলম, সৈনিক (অবঃ) কিবরিয়া, ফজলু বেগ, কামরুজ্জামান ও শামীম প্রমুখ

 

 

অনুষ্ঠানের বক্তারা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়ন (৬ ইস্ট বেঙ্গল) মাইটি সিক্সার একটি গৌরবময় ও সাহসী পদাতিক ইউনিট যা মূল ” দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর অংশ। এই ব্যাটালিয়ান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিরোধ যুদ্ধের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই ব্যাটালিয়ন অন্যান্য ইস্ট বেঙ্গল ইউনিটের সাথে স্বাধীনতা অর্জনে সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছিল।

 

১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাঙালি সৈনিকদের নিয়ে এই রেজিমেন্ট গঠিত হয় । যা পরে বিভিন্ন ব্যাটালিয়নে বিভক্ত হয়। ৬ষ্ঠ ব্যাটালিয়ন তার মধ্যে অন্যতম।

 

 

মুক্তিযুদ্ধে ভূমিকাঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নিরস্র বাঙ্গালীদের উপহার হামলার পর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে এবং অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তোলে।

 

 

যুদ্ধক্ষেত্রে এই ব্যাটারিয়ানের অবদানঃ মুক্তিযুদ্ধের সময় এই ব্যাটালিয়ান দেশের অভ্যন্তরে বিভিন্ন সেক্টরে গেরিলা ও সম্মুখ যুদ্ধে (কনভেনশনাল ব্যাটল) সরাসরি অংশ নেয় এবং অসীম সাহসিকতা প্রদর্শন করে।

 

 

গৌরব দীপ্ত ঐতিহ্যঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সামগ্রিকভাবে বিশ্বের একমাত্র বাঙ্গালী ইন ফ্যান্টি রেজিমেন্ট হিসাবে পরিচিত এবং এদের রয়েছে অনেক বীরত্ব পুরস্কার

 

 

৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মাইটি সিক্সার) বাংলাদেশ সেনাবাহিনীতে বীরত্বের প্রতীক এবং তাদের আত্মত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।