রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা
/ ৪১৯ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

মোঃ শাহজাহান বাশারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল আজ (শুক্রবার) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পরে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, “আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে উপনীত হয়েছি। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি। একইভাবে গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সীমাহীন ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সচেতন জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোটে বিজয়ী করেছে। এটি গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দলীয় পদ থেকে পদত্যাগ করে স্পীকার ও ডেপুটি স্পীকারের দায়িত্ব গ্রহণ করেছি।”

অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। উপস্থিত নেতাকর্মী ও কর্মকর্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।