বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
ব্রাক্ষনবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষে আহত অর্ধশত
/ ১৩৪ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

 

মোহাম্মদ সাদেকুল ইসলাম, সরাইলঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন।

 

 

বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে- সাত্তার ও এমদাদুল হক দীর্ঘদিন ধরে জমি বিক্রি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন। সম্প্রতি এমদাদুল হক তার অংশের একটি জমি ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে বিক্রি করেন। তবে বিক্রয় চুক্তি সম্পন্নের পর অর্থ প্রদানের বিষয়ে দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেয়। এমদাদুল টাকা চাইলে সাত্তার জানান, বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টাকা পরিশোধ করা হবে।

 

 

এই বিষয়টি নিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিস বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সমাধান না হওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরদিন সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

ব্রাক্ষনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।