বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি
বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) 
/ ২৬৪ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

 

 

আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

 

 

অলি আহমদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক, তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে।

 

 

এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল, তখন সবাই আমার বাসায় দৌড়ে আসতো। সবাই টেলিফোন করতো, কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে আমি শর্টলিস্ট দিলাম, তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনাদের প্রতিনিধি পাঠান আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমরা ১৪টা, ১২টা আসন দিতে হবে বলছি না, অন্তত ৮ থেকে ৯টা আসন দিলে আমাদের দলটা টিকে যেত, কিন্তু মাত্র ১টা আসন দিয়েছে।

 

 

এভাবে অবমূল্যায়ন করা হবে, কল্পনাও করেননি উল্লেখ করে অলি আহমদ বলেন, এমন পরিস্থিতিতে গতকাল আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে চার ঘণ্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ প্রস্তাব রাখেন এলডিপি এককভাবে নির্বাচন করবে। কোনো জোটের সঙ্গে থাকবে না। তখন সবাই একমত হয়ে দস্তখত করেছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

মনোনয়ন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, মনোনয়ন নিয়ে আমাদের সঙ্গে কেউ আলাপ করে নাই। আমি নিজে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদের কাছে দলের মনোনয়নের লিস্ট পাঠিয়েছি। কিন্তু আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তাই আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমরা এককভাবে নির্বাচন করব।

 

 

আমরা এলডিপিকে বিলুপ্ত করতে চাই না, উল্লেখ করে দলটির সভাপতি অলি আহমদ বলেন, এলডিপির জন্ম হয়েছিল সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। দলটি সেই জায়গাতেই আছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।