রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ স্থলবন্দরের আধুনিকায়ন করা হবে — বেলাল ই বাকী ইদ্রিশী
/ ১২১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

 

 

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ

বিএনপি ক্ষমতায় আসলে সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিকায়নের মাধ্যমে এক্সপোর্ট-ইমপোর্ট কার্যক্রম বৃদ্ধি করে উন্নত মানের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে শিবগঞ্জ উপজেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী বেলাল ই বাকী ইদ্রিশী।

 

 

তিনি বলেন, বিগত ১৭ বছরে যে সরকার ক্ষমতায় ছিল, তারা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রকে ফাঁকা করে টাকা পাচার করেছে। আজ দেশটি যেন একটি শুন্য কোষাগারে পরিণত হয়েছে, যেখানে ছিলনা বিচারব্যবস্থার স্বাধীনতা, ছিলনা জনগণের মুক্তি।

 

 

বেলাল ই বাকী ইদ্রিশী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হবে, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবে। মঙ্গলবার বিকেলে (২১ অক্টোবর) শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বাজার থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি হুদমা বাজার, নলডুবুরী বাজার ও হাজারবিঘী বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলাল ই বাকী ইদ্রিশী।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি আফসার হোসেন সেন্টু ও শারিক, কৃষকদল নেতা অসিম ও জাহাঙ্গীর, বিনোদপুর কলেজের প্রভাষক মইন উদ্দিন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য নাজিব উদ্দিন অমি, আদিনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি টাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।