মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন ইস্যুতে সর্বোচ্চ ভূমিকা রাখবে–মির্জা ফখরুল
/ ১৪১ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলো জী ভাই, হাঁরঘে পদ্মা বাঁচায়। পদ্মা আমাদের এ এলাকার মানুষের জীবন। ফারাক্কার ব্যারেজের কারণে খড়ার সময় পদ্মার পানি থাকে না আর বর্ষার সময় পানি ছাড়ার পর বন্যায় ডুবে যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানি পাবো। কোন দয়া নয়, সঠিক পাওয়া হিস্যা বাংলাদেশের।

 

 

জনগণের শক্তি যদি দাঁড়াতে না পারে, তাহলে এ পদ্মার পানি পাওয়া যাবে না। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি, চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত গতকাল শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব বা শক্তিটা পাই না। তাই বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্বে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ফারাক্কা ও তিস্তা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, সীমান্তে মানুষ হত্যা করবে। আমাদের ওপর দাদাগিরি দেখতে চাই না। ভারত আমাদের সমান মর্যাদা না দিলে, কোনদিনই ভারত আমাদের বন্ধু হিসেবে পাবে না। মির্জা ফখরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য তার সারাটি জীবন উৎসর্গ করেছেন। কয়েক বছর কারাগারে থেকেছে এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।

 

 

গত বছরের ৫ আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর তিনি তার বাড়িতে ফিরে যান। তিনি পদ্মা বাঁধের জন্য সম্মতি দিয়েছেন। তিনি বলেন, সংস্কারের সনদে ১৭ অক্টোবর পার্লামেন্টের সামনে সই করলাম এবং একমত হলাম। এখন হঠাৎ করেই সেই দলটি বকতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। পিআর বোঝেন, পিআর মানে তারা লাফিয়ে ওঠে ক্ষমতায় যাবে। এদেশের মানুষ ধর্মপ্রিয়, ধর্মকে ভালবাসে। আল্লাহ’র নবীকে ভালবাসে ও বিশ্বাস করে। কিন্তু মানুষ ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। জামায়াতে ইসলাম কত ভাগ ভোট পেয়েছেন, এ আসনে পেয়েছে ৫/৬ ভাগ। তারা রাতারাতি লাফ দিয়ে ৫১ ভাগে যাবেন, এটা মনে করবেন না। দেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না. কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। তিনি বলেন, পাকিস্তান থেকে বের হয়ে আসার জন্য ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। তখন আপনারা বিরোধীতা করেন নাই, পাকিস্তান সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। একজন মুক্তিযোদ্ধা, এ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা আর আবোল-তাবোল কথা বলে, আমাদের মাথা নোওয়াতে পারবেন না।

 

 

তিনি আরো বলেন, ২০২৬ সালে ফেব্রুয়ারীতে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষনা দিয়েছেন, এ নির্বাচন হতে হবে, এর বিকল্প নাই। নির্বাচন যত দেরী হচ্ছে, বাংলাদেশ তত দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারই সফলতার সাথে দেশ চালাতে পারে না। তাই পরিস্কারভাবে বলতে চাই আপনারা ভালো হয়ে যান। এ নির্বাচনের অংশগ্রহণের জন্য প্রস্ততি নেন। কেন জনগণকে বোকা বানাচ্ছেন। নির্বাচন তো করবেন, নির্বাচন না করলে অস্তিত্ব থাকবে না। সারাদেশের মানুষ নির্বাচন চাই, নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। বিদেশ থেকে বিনিয়োগ আসছে না। তাই নির্বাচনের দিকে যেতে হবে। নতুন প্রজন্মকে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই আবার নতুন করে জেগে উঠেছে। ২৪ জুলাই থেকে ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনে হাজার ছাত্র-জনতা মারা যান। ফ্যাসিস্ট শক্তি যেন আসতে আর না পারে সজাগ থাকতে হবে। বিএনপি’র দিকে তাকিয়ে আছে জনগণ। অসংখ্য শিক্ষিত যুবক রয়েছেন, তাদের চাকুরি নাই।

 

 

তারেক রহমান বলেছেন নির্বাচিত হলে ১ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কৃষকদের নায্যমূল্যে বীজ-সার পাওয়ার জন্য ফার্মাস কার্ডের ব্যবস্থা করবেন।

 

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ মিজানুর রহমান মিনু, বিএনপি কেন্দ্রীয় কমিটি বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।

 

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।