বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
ভিডিও নিউজ
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান
 বীরগঞ্জে সন্দেহভাজন ধর্ষক নিয়ে উত্তেজনায় পুলিশের উপর দুর্বৃত্তের হামলা গাড়ি ভাংচুর ও থানায় মামলা
/ ৬৫৩ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

 

বীরগঞ্জ, দিনাজপুরঃ

সন্দেহ ভাজন শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় লংকা কান্ড। পরবর্তীতে সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান প্রার্থীদ্বয়ের উপস্থিতিতে সন্দেহ ভাজন ধর্ষক দুলালকে জুতার মালা গলায় পরিয়ে বিক্ষুব্দ জনতা সোপর্দ করার পরেও পুলিশের উপর হামলা এবং ভাংচুর করেছে তাদের সরকারী গাড়ী।

 

দিনাজপুরের বীরগঞ্জে গতকাল ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকাল ৮ টা হতে সারাদিন বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন মাস্টার মোড়ে এই ঘটনা চলে।

 

একজন ভ্যান চালকের কথামত সন্দেহ জনক ধর্ষক ‎দুলালকে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সারাদিন বিক্ষোভ করে স্থানীয় বিক্ষুব্দ জনতা।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে মাস্টার মোড় দারুল উলুম রব্বানীয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসায় পড়ুয়া ৩য় শ্রেণীর ছাত্রী চলমান পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে ঐ এলাকার শফিকুলের পু্ত্র দুলাল (৫৪) নিজের ভুট্টা ক্ষেতে এলে সেখানে শিশু ছাত্রীর সাক্ষাৎ হয়, তাকে থামিয়ে বাবা-মা সহ তার নাম গ্রাম জিজ্ঞেস করে।

 

তাদের কথোপকথনের দৃশ্যটি এক ভ্যান চালক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদেরকে ভিন্ন ভাবে উপস্থাপন করে, জানায় দুলাল সম্ভবত শিশু মেয়েটিকে ধর্ষনের জন্য টেনে হেচরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভুট্টা ক্ষেতে ঢুকাচ্ছিল অর্থাৎ যৌন নিপীড়ন করেছে।

 

শিক্ষক এবং মাদ্রাসা কমিটির লোকজন দুলালকে ডেকে এনে গালমন্দ করে সন্ধ্যায় বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করার কথা বলে তাড়িয়ে দেন। কিন্তু দুলাল তাৎক্ষণিক সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবু তাহের আইয়ুবকে অবগত করার জন্য মাস্টার মোড়ে তার দোকানে আসে। মেম্বার ও মাদ্রাসার লোকজন বিষয়টি নিয়ে কথা বলাবলির সময় সেখানে আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল যুবক এসে দুলালকে শিশু ধর্ষক হিসেবে আটক করে, কিলঘুষি মারপিট করতে থাকে।

 

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে কথিত সন্দেহ ভাজন ধর্ষক দুলালকে এক নজর দেখতে শত শত নারী পুরুষ সমবেত হয় এবং তারা বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে।

 

পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসতে থানা হতে সকাল সাড়ে ১০ টায় এসআই দেবাশিস তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন। কিন্তু বিক্ষুব্দ জনগন পুলিশ ও মেম্বারের ঘরে অবরুদ্ধ করে রাখে। একের পর এক, ৩ দফায় থানার ইন্সপেক্টর (তদন্ত) শিহাবের নেতৃত্বে বেশ কয়েক জন পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় দুলালকে জনতার রষানল থেকে উদ্ধার এবং গ্রেফতার করা সম্ভব হয় নাই।জনগনের দাবী দুলালকে মাথা নেড়া করে জুতার মালা গলায় পরিয়ে সমগ্র এলাকা ঘুড়িয়ে পুলিশে দিতে হবে। পুলিশ উত্তেজিত জনতাকে কোন ক্রমেই সান্তনা দিতে পারছিলো না। এক পর্যায় মরিচা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আঃ কাদের মাষ্টার ও আহসান হাবীব শামীম এবং তাদের সহযোগী মোশারফ হোসেন রুবেল জনতার উদ্দেশ্য মাইকে কথা বলে দুলালকে জুতার মালা পরিয়ে পুলিশের গাড়ীতে তুলে দেয়।

 

দুলালকে নিয়ে পুলিশের একটি পিকআপ থানায় চলে যায়, কিন্তু অন্য আরও দুটি পিকআপ এবং ইন্সপেক্টর (তদন্ত) সহ কিছু পুলিশকে আটক করে ধস্তাধস্তি শুরু করে বিক্ষুব্দ জনতা, ঢিল ছুড়ে এবং গাড়ী ভাংচুরের চেষ্টা করে ফলে অফিসার ইনচার্জের ব্যবহৃত গাড়ীটি দুমরে মুচরে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

 

গতকালের ধর্ষন চেষ্টা অর্থাৎ যৌন নিপীড়িত এবং পুলিশের কাজে বাধাদান, হুমকি ধামকি গাড়ী ভাংচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথক ২টি মামলা রেকর্ড করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর (তদন্ত) শিহাব উদ্দিন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।