শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
বোমা হামলা চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ১৬২ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় বোমা হামলা, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও দোষীদের শাস্তির দাবিতে মতবিনিময় সভা করেছে বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (০৬ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা মোড়লপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় বিএনপি নেতাকর্মীরা বলেন, সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল এলাকায় অস্থিতিশীল ও অরাজকতা করতে নায়ালাভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোমা হামলা ও বাড়িতে লুটপাট করছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এসময় সকলকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করেন বক্তারা।

 

 

সভায় বিএনপি নেতারা আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও কোনো চাঁদাবাজি, বোমা হামলা, বাড়ি লুটপাটের ঘটনা ঘটলে সাথে সাথে মসজিদে মাইকিং করে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশে দিতে হবে। আসন্ন ঈদুল আযহার সময় সকল ধরনের অপরাধ দমনে নয়ালাভাঙ্গা ইউনিয়নবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

 

 

সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি বোমা হামলা ও লুটপাটের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আশরাফুল হক। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।