শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
বিভক্তির কবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
/ ৪৫৯ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

বিভক্তির কবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেলা কমিটির নেতৃত্ব নিয়ে ক্ষুদ্রতম একটি অংশ বিরোধ তৈরীর চেষ্টা করেছিলেন। তবে তা বিগত বছরসমূহের নিবেদিতপ্রাণ কর্মীগণের চেষ্টায় নস্যাৎ হয়েছে এবং ৩৩ বছরের পুরনো এই মেলার আয়োজক সংস্থা ‘মুক্তধারা ফাউন্ডেশন’র বর্তমান কমিটির তত্বাবধানেই এ বছরের ৩৪তম বইমেলা অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলা কমিটির নেতৃবৃন্দের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুননবীর সার্বিক তত্বাবধানে এবং আহবায়ক রোকেয়া হায়দারের নেতৃত্বে আসছে মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চারদিনের এই মেলা যথারীতি জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা মঙ্গলবার রাতে এ সংবাদদাতাকে আরো জানান. মুক্তধারা ফাউন্ডেশনের (২০২৫-২০২৬) কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা: জিয়াউদ্দিন আহমেদ। আসন্ন মেলার পর তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বজিৎ সাহা আরো জানান, ২০ জানুয়ারির ঐ সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারপার্সন ড. নুরুননবী। এ সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় যে, হোস্ট কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ, বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ডা: ফাতেমা আহমেদ, ড. ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী।

উল্লেখ্য, গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। অন্যান্য বারের মতো এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।