শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
ভেনিজুয়েলার ১০ জনের দলের সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল 
/ ৬৬৮ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

গত মাসে দুটি ম্যাচে জেতার পর ব্রাজিল দারুণ ফর্মে ফেরার আভাস দিয়েছিল। বৃহস্পতিবার তারা ভেনেজুয়েলার মাঠে এগিয়ে গিয়েও টানা তিন জয়ের আশা জাগায়। কিন্তু সাফল্য ধরে রাখতে পারেনি দরিভাল জুনিয়রের দল। রাফিনহার গোলে এগিয়ে দিলেও ব্রাজিল অল্প সময়ে গোল হজম করে। সুযোগ ছিল ফের লিড নেওয়ার। ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হোন।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছে। রাফিনহা প্রথমার্ধে এগিয়ে গেলে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। তেলোস্কা সেগোভিয়া বিরতির কিছুক্ষণ পর গোল শোধ দেন।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল চিলির মাঠে ২-১ গোলে জেতার পর পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। ভেনেজুয়েলার বিপক্ষেও আক্রমণাত্মক শুরু করে তারা।নবম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় ব্রাজিল। নিজেদের প্রান্তে ভেনেজুয়েলা বল হারালে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে কাটব্যাক করেন ভিনিসিয়ুস। ভালো জায়গায় বল পেয়েও বাইরে পাঠান রাফিনহা।

২২তম মিনিটে সাভিনহোর থ্রু পাস বক্সে পেয়ে ভিনিসিয়ুস পোস্টে বল মারেন। বক্সের বাইরে থেকে নেওয়া গারসনের ফিরতি শট ঝাঁপিয়ে ঠেকান কিপার।

কয়েকটি দারুণ সুযোগ নষ্ট হওয়ার পর ব্রাজিল এগিয়ে যায় ৪৩তম মিনিটে। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া রাফিনহার শটে দূরের পোস্টের ভেতরের দিকে লেগে বল জাল খুঁজে পায়। বিরতি থেকে ফেরার ৩৮ সেকেন্ডে সতীর্থের কাটব্যাকে বক্সের মুখ থেকে শট নিয়ে জাল কাঁপান তেলোস্কা।

ব্রাজিল লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল। বক্সের মধ্যে ভেনেজুয়েলা কিপার রাফায়েল রোমো ফাউল করেন ভিনিসিয়ুসকে। রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশিন বাজান। ৬২তম মিনিটে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের দুর্বল শট ফিরিয়ে দেন কিপার। তার নেওয়া ফিরতি শটও লক্ষ্যভ্রষ্ঠ হয়।

৮৯তম মিনিটে আলেক্সান্দার গঞ্জালেস ফাউল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিয়ুস। তাকেও আঘাত করে লাল কার্ড দেখেন গঞ্জালেস।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভেনেজুয়েলা। টেবিলের সেরা ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।