শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
মাতৃভাষা পদক ২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক 
/ ৫৫২ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩০ পূর্বাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

২১ শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক -২০২৫ এ মনোনীত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর বলেন আগামী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উনাকে মাতৃভাষা পদক ২০২৫ এ ভুষিত করা হবে।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ৩০ সেপ্টেম্বর ১৯৪০ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় জন্ম গ্রহন করেন।তার পিতা মুহাম্মদ আবদুল হাকিম এবং মাতা জাহানারা খাতুন।বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন মিজানুর রহমান ।

 

তিনি ১৯৫৯ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ন হন।১৯৬১ সালে আনন্দমোহন কলেজ থেকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাশ করেন।
আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের একজন অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।২১ টির ও অধিক গ্রন্থের প্রণেতা আবুল কাশেম ফজলুল হক। পত্র-পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখে থাকেন।তিনি লোকায়ত নামক একটি মননশীল পত্রিকা ১৯৮২ সাল থেকে সম্পাদনা করেছেন।তিনি সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত” রাষ্ট্রভাষা বাংলা সুরক্ষা কমিটি ” এর আহবায়ক। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে আলাওল সাহিত্য পুরস্কার এবং ২০০৬ সালে আলক্ত সাহিত্য পুরস্কার লাভ করেন।
২০২৪ সালের ২৭ অক্টোবর অন্তবর্তীকালীন সরকার অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক কে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ প্রদান করেন।মাতৃভাষা ২১শে পদকে ভূষিত হওয়ায় সম্মানিত অধ্যাপক ড.আবুল কাশেম ফজলুল হককে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি,লেখক,সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক কবি ও সংগীত শিল্পী শেলি ভৌমিকসহ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।