মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
যশোরের মনিরামপুরে ২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন, আটক ৭
/ ৪৫১ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

 

ইমাদুল ইসলাম, যশোরঃ
গতকাল ১৭ জুন সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় নগদের ডিস্টিবিউটর রবিউল ইসলাম একটি প্রাইভেটকার যোগে যশোর শহর হতে মণিরামপুরে যাওয়ার পথে কুয়াদা জামতলা নামক স্থানে পৌঁছালে তাদের পিছন দিক হতে দুটি মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ধারালো চাপাতি’সহ প্রাইভেটকারটির গতিরোধ করে।একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেল হতে নেমে প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে এবং তাদের সাথে থাকা ধারালো চাপাতি দিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা ডিস্টিবিউটরকে প্রাণ নাশের হুমকি দিয়ে নগদ হাউজের টাকার ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

 

ভিকটিম রবিউল ইসলাম জানান, আমি জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ কল করে ঘটনার বিষয়ে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের নেতৃত্বে মনিরামপুর থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম টিম ঘটনার রহস্য অনুসন্ধান সহ জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযানে নামে।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল সহ অন্যান্য তথ্য প্রমাণ অনুসন্ধান এবং পুলিশি কলাকৌশল প্রয়োগ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়।

 

 

এরপর ডিবি সহ জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করে জড়িত আসামি সাগর হোসেন(২৪)কে ঝিকরগাছা থানাধীন খোষালনগর এলাকা হতে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি RTR মোটরসাইকেল উদ্ধারসহ জব্দ করে। তারপর ডিবি পুলিশ আসামি সাগরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে অন্যান্য আসামিদের ধরতে জেলার বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে আরো ০৬ (ছয়) জন আসামিকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজু (৩১) এর সাথে যোগশাজেসে পরিকল্পিতভাবে ছিনতাই করেছে। একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে ঝিকরগাছা থানাধীন দিগদানা গ্রাম হতে ধৃত আসামী ইমদাদুল গাজী (৪৬) এর হেফাজত হতে ১৬ লক্ষ ৫৫ হাজার ৫ শত টাকা এবং ধৃত আসামী মোঃ সুজন ইসলাম (৩৩) এর বাড়ি থেকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ছিনতাইকৃত ৩২ লক্ষ ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করে।

 

 

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। এছাড়াও আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি, একটি ধারালো চাকু ও লুন্ঠিত টাকা বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয়।

 

 

এসংক্রান্তে থানায় মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ
যশোর কোতয়ালী মডেল থানাধীন পোষ্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে মোঃ ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী (২৬), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের রাশেদুল ইসলাম খার ছেলে সুজন ইসলাম (৩৩), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা (২১), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী (৪৬) ও ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের মোঃ ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী (১৯)।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।