বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে একটি মিনি স্টেডিয়ামের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান  “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ
ভিডিও নিউজ
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা
যাত্রীবেশে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই, পরিবারে শোকের মাতম
/ ৮৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

 

মোঃ আব্দুল আউয়াল খান, কেন্দুয়া উপজেল

যাত্রীবেশে চালক গোলাম রব্বানীকে খুন করে অটোরিক্সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে অটোরিক্সা, সিএনজি ও মোটরবাইক চালকদের মধ্যে আতংক উৎকন্ঠা দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর সোমবার রাত অনুমান ৯ টার দিকে নেত্রকোনার কেন্দুয়া আঠারোবাড়ী সড়কের ফেনারগাতি এলাকায় বড় কালিয়ান নামক স্থানে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের গাবর কালিয়ান গ্রামের মৃতঃ হাফিজ উদ্দিন ভূঞার ছেলে ৩ সন্তানের জনক গোলাম রব্বানী জীবিকার তাগিদে কেন্দুয়া আঠারোবাড়ী সড়কে অটোরিক্সা চালাতেন।

সোমবার রাত অনুমান ৮ টার দিকে তিনি আঠারোবাড়ী রায়বাজার থেকে ৪ জন যাত্রী উঠিয়ে ফেনারগাতি এলাকায় যাচ্ছিলেন।

কিন্তু ফেনারগাতি যাবার আগেই যাত্রীবেশী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গোলাম রব্বানীকে খুন করে অটোরিক্সা নিয়ে চলে যায়।

কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল বড়কালিয়ান গ্রামের জনৈক রতন মিয়ার গাছের বাগান থেকে গোলাম রব্বানীর লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে গোলাম রব্বানীর লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করে।

গোলাম রব্বানির ভাগ্নে কবির হোসেন জানান, প্রতিদিনের মতো তার মামা অটোরিক্সা চালিয়ে কেন্দুয়া আঠারোবাড়ী সড়ক পথে ফেনারগাতি এলাকায় যাচ্ছিলেন। রাত ৮ দিকে রায়বাজার থেকে ৪ জন যাত্রী উঠিয়ে ফেনারগাতি যাবার সময় তার মামাতো ভাইকে কয়টি টাকা দিয়ে যায় তার মামা।কবির বলেন, আমার মামাতো ভাই যাত্রীদের নাম জানেনা, তবে তাদেরকে দেখলেই চিনতে পারবে।

গোলাম রব্বানীর স্ত্রী নার্গিস আক্তার স্বামী হারিয়ে আহাজারি করে বলতে থাকেন, আমার সব শেষ অইয়্যা গেছে। আমার স্বামীই অটোরিক্সা চালাইয়া টাকা রোজগার করতেন। তিনিই সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। প্রতিদিন রোজগার করলে আমাদের খাওন মিলতো। কিন্তু আমার স্বামীকে যাত্রীরা খুন করে অটোরিক্সাটি নিয়ে যায়। আমি আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করছি যাত্রীবেশে দুর্বৃত্তরা চালক গোলাম রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তকরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে। তবে আসামী শনাক্ত ও গ্রেফতারের চেষ্ঠা চলছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।