বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ
ভিডিও নিউজ
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন
লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহবান
/ ৭৬ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

 

 

লালমনিরহাট থেকে, মোঃ ওমর ফারুক সুমনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার রাত ৮টায় কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে জড়ো হন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি রোকনউদ্দিন বাবুল। তিনি বলেন, “জনগণ আজ বিএনপির দিকে চেয়ে আছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা বিএনপির প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে আজ অনেক বেশি যা এই জনসভায় বিপুল মানুষের উপস্থিতিতেই প্রমাণিত হয়েছে।

 

 

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

 

বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়—এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার নীলনকশা।

 

 

জনসভায় বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী,
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান, হামিদুর রহমান, সাবেক ছাত্রনেতা আদিতমারী, ফরহাদ হোসেন মাস্টার
ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান, মোজাম্মেল হক, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আদিতমারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান।

 

 

বক্তারা আরও বলেন, সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার ভয় না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা আজও রাজপথে অটল রয়েছেন। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তারা শেষ পর্যন্ত লড়ে যাবে।

 

 

সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।