রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ আজ বিশ্ব হাত ধোয়া দিবস কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, এডিস মশার লার্ভা নিধন কর্মসূচি এবং পঞ্চগড়ে ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি মোতায়েন, সীমান্তে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ এবং কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান
শিবপুরে পরিবহন থেকে চুরি করে পালানোর সময় জনতার হাতে তিন মহিলা চোর আটক
/ ১৮৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

 

আবু নাঈম রিপন, নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে বরইতলা বাস স্ট্যান্ডে মিনি বাস যাত্রী তানজিনা আক্তার (৪৫) এর গলায় থাকা বারো আনি স্বর্ণের চেইন যাহার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা চুরি করে পালানোর সময় উপস্থিত জনতা তিন মহিলা চোরকে আটক করে গনপিটুনি দেওয়ার সময় এক জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ তিন মহিলা চোরকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যান ।

 

 

গ্রেফতারকৃত চোররা হলোঃ (১) শরিফা বেগম (২৫), স্বামীঃ সাহেদ মিয়া, পিতা মৃতঃ ফুল মিয়া, সাং ধর মন্ডল (০৩ নং ওয়ার্ড) চকবাজারের কাছে, থানাঃ নাসির নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া। (২) মর্জিনা আক্তার (৩৫), স্বামীঃ পলাশ, পিতা মৃতঃ বাচ্চু মিয়া, শশুর মৃতঃ মারাজ মিয়া, সাং বাসাশ্বরা, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ। (৩) সুলতানা ওরফে সুজানা (৩৫), স্বামীঃ ফজলু মিয়া, শশুর উম্মেদ আলী সাং ধর মন্ডল ৩নং ওয়ার্ড (চকবাজারের কাছে) থানাঃ নাসির নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাত নামা একজন চোর পালিয়ে যায়।

 

 

এ ঘটনায় শিবপুর মডেল থানায় তানজিনা আক্তার, স্বামীঃ সায়মন আহমেদ সাং চগরিয়া, থানাঃ ও জেলাঃ নরসিংদী বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন, মামলার নং ১২, তাং ১৩/৬/২০২৫ ইং এ ব্যাপারে দ্রুত আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য শিবপুর মডেল থানার অফিসার দেরকে জনসাধারণ ধন্যবাদ জানান । কারণ এদেরকে ধরা হলেও ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, কারিরা, দলগত, সঙ্গবদ্ধ চক্রগুলোর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এরা খুবই উশৃংখল মহিলা, এরা নিজেরাই চুরি অথবা ছিনতাই করে ভালো মানুষের কাজ থেকে জোরপূর্বক মার পিঠ করে, টাকা পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নেয়, সাধারণ পাবলিক আগাইয়া আসলে সংঘবদ্ধ চোর চক্রটি সাধারণ মানুষকে চোর অপবাদ দিয়ে মারপিট করতে থাকে । এগুলা বেশিরভাগ সাধারণ পরিবহন ও মিনি বাসে ওঠে, অথবা সিএনজি বা মাইক্রোবাস এর মাধ্যমে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করেন। এরা দিবারাত্র এই সমস্ত অপকর্ম করে থাকে। নরসিংদী সদর জেলখানার মোড়ের আশেপাশে তাদের আস্তানা, এই গ্রুপের মধ্যে শতাধিক মহিলা সদস্য আছে, ১৫/২০ জন হিজলা বেশে মহিলাও তাদের সাথে জড়িত আছে। প্রায় ২০/২৫ জন পুরুষ সদস্য জড়িত, এছাড়া ও কিশোর গ্যাং সদস্য তাদের এই গ্রুপের সাথে জড়িত রয়েছে। যে কোন স্টেশনে এরা জনতার হাতে আটক হলে একটি ফোন দিতে পারলে দ্রুত ২০-২৫ জন তাদের সহযোগী আসিয়া অপরাধীদেরকে ছিনিয়ে নেয়। তাদের মামলা পরিচালনা করার জন্য বেশ কয়েকজন উকিল ও মুহুরী নিয়োজিত রয়েছে ।

 

 

 

ট্রাফিক পুলিশের নিরাপত্তার অভাবের কারণে তাদেরকে প্রতিহত করতে পারছেন না। এরা ঢাকা থেকে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ পর্যন্ত ছিনতাই ও চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে থাকে। এ ব্যাপারে সর্বস্তরের জনসাধারণ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত যানবাহনে জনসাধারণের চলাচলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহনের জন্য সুদৃষ্টি কামনা করছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।