বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিডিও নিউজ
গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা
সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার বিএনপির এমপি প্রার্থী বীথিকার
/ ৮৬ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:১২ পূর্বাহ্ন

 

 

হাবিবুর রহমান, লক্ষীপুরঃ

লক্ষীপুর-৪ রামগতি কমলনগর উপজেলায় নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে কমলনগর ও রামগতি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিনী ও অর্পণ আলোক সংঘ
প্রতিষ্ঠাতা মিসেস বীথিকা বিনতে হোসাইন বাবির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ বুধবার (০১অক্টোবর)দুপুর থেকে রাত ৮টা অব্দি বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নেত্রী কমলনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চর ফলকন ও চর জাঙ্গালিয়া ইউনিয়নের হাজির হাট ও চর লরেন্স বাজারে এবং চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাটে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে নানান শ্রেনির পেশার মানুষের অংশগ্রহণে বাজার এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

 

 

পথসভায় কমলনগর উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ানের সভাপতিত্বে,প্রধান অতিথি মিসেস বীথিকা বিনতে হোসাইন বাবি বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, মাহাবুদুল বারী,লক্ষীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবু সায়েদ শাহীন,কমলনগর উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান,চর মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রকিসহ আরো অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে বীথিকা বিনতে হোসাইন বাবি বলেন, অনেক তো দল দেখেছেন, অনেকের কাছে সুযোগ দিয়েছেন। কিন্তু সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সমস্যার সমাধান করতে। আপনাদের ভোট ও ভালোবাসা পেলে আমরাই আপনাদের অধিকার রক্ষা করবো।

 

 

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুদুর বারী বলেন, আমরা আপনাদের দোয়া চাই। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। এমন কাউকে ভোট দেবেন না, যার কাছে যেতে ভয় বা সংকোচ হয়। বরং যিনি আপনাদের দোরগোড়ায় এসে খোঁজখবর নেবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন, তাকেই আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নিন।

 

 

এছাড়া সভায় বক্তব্য রাখেন লক্ষীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি, আবু সায়েদ শাহীন।কমলনগর উপজেলার মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি জামাল আফগানী সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

 

 

সভায় অংশ নেয়া সাধারণ মানুষরা বলেন, আমরা অনেকদিন ধরে নানা সমস্যায় ভুগছি। রাস্তা-ঘাট থেকে শুরু করে কৃষকের ন্যায্যমূল্য পাওয়া পর্যন্ত কোনো সমস্যার সমাধান পাইনি। পুরোনো নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। নতুন নেতৃত্ব যদি সত্যিই আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরাও তাদের পাশে থাকবো।

 

 

আরেকজন স্থানীয় কৃষক বলেন, আমরা চাই এমন একজন প্রতিনিধি, যিনি গ্রামের মানুষের কথা বলবেন, মাঠে-ময়দানে ঘুরে আমাদের কষ্ট বুঝবেন। এই এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমাদের দাবি, এখন সময় এসেছে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।