
আল আমিন হাওলাদার, নেত্রকোনাঃ
নেত্রকোনা দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজার পশ্চিম খুজিউরা গ্রাম ৮ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শুক্কুরি বেগমকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মানুষ মানুষের জন্য এ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সময় নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভুঁইয়া সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর উপজেলা বিএনপি , আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হারেজ গনি , এসময় আরো উপস্থিত ছিলেন বজলু পাঠান সাবেক যুগ্ন আহবায়ক নেত্রকোনা জেলা ও এম এ জিন্নাহ সিনিয়র সহ-সভাপতি দুর্গাপুর উপজেলা।
স্থানীয়রা বলেন, তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন নেতার মূল শক্তি। তারেক রহমান ও দুর্গাপুর কলমাকান্দার মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপকারভোগী শুক্কুরি বেগম বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যিনি আমার পাশে দাঁড়িয়েছেন, ব্যারিস্টার কায়সার কামাল তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। নতুন ঘর হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন শুক্কুরি বেগম।
এই ঘরের কাজ সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী শ্রম দিয়ে সহায়তা করেছেন মোঃ শাহ আলম সাধারণ সম্পাদক কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি ও খান সুমন পৌর যুবদল নেতা এবং মোঃ আলী হোসেন উপজেলা যুবদল কর্মী।



