রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
“নিরুৎসাহ নয়, ক্যান্সার রোগীর স্বজনকে দিন সাহস” “ছিলাম, আছি, রবো একসাথে”—প্রতিপাদ্যে ৫ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগের মতিমিয়ার হাট সংলগ্ন বাহার মাস্টার বাড়ির দিলরুবা খানম পপি নিখোঁজ হয়েছেন সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল ও ছাত্রদল কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ
ভিডিও নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত
“নিরুৎসাহ নয়, ক্যান্সার রোগীর স্বজনকে দিন সাহস”
/ ৩ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন

ক্যান্সার রোগীর পাশে দাঁড়ানোর পাশাপাশি, যিনি রোগীর যত্ন নিচ্ছেন, তাঁর পাশেও দাঁড়ান। ক্যান্সার শুধু একজন মানুষের জীবনকে কঠিন করে তোলে না, পুরো পরিবারকেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একজন রোগীর চিকিৎসার পেছনে যিনি নিরন্তর ছুটে চলেন, সেই মানুষটির কষ্ট, দুশ্চিন্তা, মানসিক চাপ ও অসহায়ত্বের কথাও আমাদের ভাবতে হবে। তিনি হতে পারেন রোগীর স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে কিংবা অন্য কোনো নিকটাত্মীয়।

দিনের পর দিন রোগীকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ানো, কয়েক দিন পরপর কেমোথেরাপি দেওয়ার জন্য নিয়ে আসা, নিজের শহর ছেড়ে অন্য শহরে রেডিওথেরাপি বা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা—এসবের প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে থাকে অনেক ত্যাগ, অর্থনৈতিক চাপ এবং মানসিক সংগ্রাম। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কঠিন সময়ে অনেক সময় আত্মীয়স্বজন ও আশপাশের মানুষের কাছ থেকেই তাঁরা সবচেয়ে বেশি নেতিবাচক কথা শুনতে পান। একজন ছেলে হয়তো মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তখন কেউ কেউ তাঁকে বলেন, ‘জমি বিক্রি করে কী হবে? মা তো আর বাঁচবে না। অযথা এত টাকা নষ্ট করছ কেন?’

কেউ হয়তো বলেন, ‘ক্যান্সার হলে কি আর মানুষ বাঁচে? এত চিকিৎসা করিয়ে লাভ কী?’ একবার ভাবুন তো, কথাগুলো যাঁকে বলা হচ্ছে, তিনি একজন সন্তান। তাঁর কাছে তাঁর মা শুধু একজন ক্যান্সার রোগী নন। তিনি সেই মানুষ, যাঁর কাছে তিনি ছোটবেলায় আশ্রয় পেয়েছেন, যাঁর হাত ধরে বড় হয়েছেন। মায়ের সঙ্গে আরেকটি দিন, আরেকটি মাস, কিংবা আরও কিছু সুন্দর মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা তাঁর কাছে কতটা মূল্যবান, সেটা বাইরে থেকে বিচার করা যায় না।

চিকিৎসার ফলাফল কী হবে, রোগী কতদিন বাঁচবেন, তা অনেক সময় চিকিৎসকের পক্ষেও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার আগে রোগী ও পরিবারের আশা, সামর্থ্য, ইচ্ছা এবং জীবনের মান—সবকিছুকে গুরুত্ব দেওয়া জরুরি।
হয়তো একজন রোগীকে নিয়ে তাঁর পরিবারের সদস্য প্রতিদিন নতুন করে যুদ্ধ করছেন। রোগীর কষ্ট সামলানোর পাশাপাশি তাঁকে নিজের ভয়, হতাশা, আর্থিক সংকট এবং ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গেও লড়তে হচ্ছে।
এই মানুষগুলোর তখন সবচেয়ে বেশি প্রয়োজন একটু সহমর্মিতা, একটু সাহস, একটু ইতিবাচক কথা।

আমরা হয়তো চিকিৎসার খরচ দিতে পারব না, রোগীর সব দায়িত্ব নিতে পারব না। কিন্তু অন্তত এমন কিছু কথা যেন না বলি, যা একজন বিপর্যস্ত মানুষের মনোবল আরও ভেঙে দেয়। মনে রাখবেন, ক্যান্সার রোগীর চিকিৎসার পাশাপাশি তাঁর যত্ন নেওয়া মানুষটির মানসিক যত্নও অত্যন্ত জরুরি। কাউকে নিরুৎসাহিত করার আগে একবার ভাবুন, আপনি তাঁর জায়গায় থাকলে কী করতেন? কখনো কখনো একটি ইতিবাচক কথা, একটু সাহস দেওয়া কিংবা শুধু পাশে থাকার আশ্বাসও অনেক বড় সহায়তা হতে পারে।

আসুন, ক্যান্সার রোগীর প্রতি সহমর্মী হই, একই সঙ্গে যিনি দিনরাত তাঁর পাশে থেকে যত্ন নিচ্ছেন, সেই মানুষটির প্রতিও সহমর্মী হই। কারণ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা শুধু একজন রোগীর নয়, পুরো পরিবারের।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।