রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
ভিডিও নিউজ
সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান গাইবান্ধার পলাশবাড়ীতে রামমুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে এমপি কামরুজ্জামান সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪ দোকানে চুরি
/ ৭৬৪ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ২:৩২ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে, জেলা শহর মাইজদীতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

 

শনিবার (২৫ জানুয়ারি) ভোররাতের দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। একই দিন ভোর রাতের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজায় চুরির ঘটনা ঘটে।

 

বাড়ির মালিকের শালা মহিন উদ্দিন বলেন,শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে ৮-১০ জনের ডাকাতদল প্রথমে বাসার প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় পিপ্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এসময় তারা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণাংলকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

মহিন উদ্দিন আরও বলেন, বাড়ির মালিক ছিদ্দিক কোম্পানী চট্রগ্রামে ব্যবসা করে। এ বাড়িতে তার মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর বসবাস করে আসছে। তার ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ ৩লক্ষ টাকা জোগাড় করে রাখে। পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাত দলে ৮জন সদস্য ছিল।

 

এদিকে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময়ে চোরের দল নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।

 

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।