রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ডে রোমিওঃ ফিরে এলেন ব্যান্ড সংগীতের কণ্ঠযোদ্ধা, শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যুৎ চন্দ্র বর্মন
/ ৭১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন

বিদ্যুৎ চন্দ্র বর্মনঃ

দেশের সংগীত জগতের এক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানবাধিকার কর্মী লায়ন মোঃ এ এইচ রোমিও গতকাল অনুষ্ঠিত “এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ড – ২০২৫” অনুষ্ঠানে বিশেষ সম্মাননা লাভ করেছেন। দীর্ঘদিন সংগীত থেকে দূরে থাকার পর এবার নতুন উদ্যমে ব্যান্ড সংগীতের মঞ্চে ফিরে আসার ঘোষণা দেন এই তরুণ শিল্পী। অনুষ্ঠানটিতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ বিদ্যুৎ চন্দ্র বর্মনসহ অনেক গুণীজন।

রাজধানীর একটি চার তারকা হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা গুণীজনরা একত্রিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের গুণীজনদের মর্যাদার কথা, তিনি বলেন, “যে দেশে গুণের কদর নেই, সেখানে গুণী জন্মায় না। আজ এত গুণী মানুষের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি ধন্য।”

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) পীরজাদা শহীদুল হারুন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা লায়ন মো. মজিবুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আপেল মাহমুদ, প্রবাসী বাংলাদেশি সাবনিন ইসলাম সানান, শিল্পী ও লেখকরা।

শুভেচ্ছা জানান বিশিষ্ট সংগীতজ্ঞ বিদ্যুৎ চন্দ্র বর্মন, তিনি বলেন,
“রোমিওর মতো প্রতিভাবান শিল্পীর আবার সংগীত মঞ্চে ফিরে আসা আমাদের সংস্কৃতির জন্য বিরাট সম্পদ। তাঁর নতুন উদ্যোগে আমার তরফ থেকে অন্তর থেকে শুভকামনা।”

রোমিও ২০০৫ সাল থেকে বিভিন্ন ব্যান্ডে গান করে আসছেন। ‘রংতুলি’, ‘জোনাকি’, ‘ক্যানভাস’সহ ব্যান্ডে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত গান ‘ছলনার মুখোশ’ তরুণদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পেশাগত কারণে সংগীত থেকে দূরে থাকলেও এবার নতুন গান ‘নিভে যাওয়া প্রদীপ’ প্রকাশের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন।

রোমিও জানান, “এই সম্মাননা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংগীতের এই পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। মা’র স্মৃতিতে লেখা ‘নিভে যাওয়া প্রদীপ’ শীঘ্রই সবার জন্য আসবে।”

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান, গুণী অভিনেত্রী নতুন রত্নাসহ অনেক গুণীজন। গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন,
“আমরা সবসময় চেষ্টা করি দেশের মেধাবী ও গুণী মানুষদের যথাযোগ্য সম্মান দিতে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিভাবান শিল্পী ও সেবাকর্মীদের খুঁজে সম্মানিত করবো।”

এক্সিলেন্স ইন সাকসেস এওয়ার্ড – ২০২৫ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, মানবাধিকার, সাংবাদিকতা ও আইনসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনেরা সম্মানিত হন। এই আয়োজনে লায়ন মো: এ এইচ রোমিওর পুনরাগমন যেন সঙ্গীত জগতে নতুন রূপকারের সূচনা হলো—এমন আশার আলো জ্বলে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।