বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ
ভিডিও নিউজ
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন
বেগম খালেদা জিয়া সংগ্রাম, ত্যাগ আর সাহসের আরেক নাম–ব্যারিস্টার মনির হোসেন (কাজল)
/ ১২০ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এমন এক নাম, যা উপেক্ষা করা অসম্ভব। তিনি শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, বরং একজন সংগ্রামী নেত্রী, একজন মমতাময়ী মা এবং গণতন্ত্র রক্ষার এক প্রতীক।

 

 

১৯৯১ সালে তিনি যখন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তখনো বাংলাদেশ অনেক দিক থেকেই পিছিয়ে ছিল। সেই সময়ে তাঁর নেওয়া পদক্ষেপগুলো আজও আলোচিত—
– দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি চালু
– সড়ক ও যোগাযোগ ব্যবস্থার প্রসার
-বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
– গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব

 

 

এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনে সরাসরি পরিবর্তন এনেছিল। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করেছে। এছাড়াও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তৎকালীন শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক কে দিয়ে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে নকল এর পরিমাণ প্রায় শূন্যর কোটায় নিয়ে এসেছিলেন। অপরদিকে বিগত শেখ হাসিনার সরকার আমলে হয়েছিল নকলের জয়জয়াকার । আর ঠেকেছিল শিক্ষার মান তলানিতে। কিন্তু শুধু উন্নয়নই বা শিক্ষাক্ষেত্রেই নয়, তাঁর সবচেয়ে বড় অবদান হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। সামরিক শাসনের পতন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা— প্রতিটি লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নাম।

 

 

তিনি একাধিকবার কারাবন্দী হয়েছেন, অসুস্থ থেকেও সংগ্রাম করেছেন। কিন্তু কখনো নিজের অবস্থান থেকে সরে যাননি। কারণ তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল— দেশ ও জনগণের অধিকার। তাকে ১/১১ এর সময় দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়। মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। কিন্ত কোনভাবেই তাকে দেশ থেকে বের করা যায়নি।

 

 

আজকের বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা, আওয়ামীলীগ আমলে গণতন্ত্রের সংকট আর জনগণের কণ্ঠরোধ নিয়ে আলোচনা হয়, তখন তাঁর সংগ্রামের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়।

 

 

রাজনীতি মানে শুধু ক্ষমতায় থাকা নয়, রাজনীতি মানে দেশ ও দেশের জনগণের জন্য লড়াই করা।

 

 

“গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের মতামত ও অধিকারকে সর্বাগ্রে স্থান দিতে হবে।”

 

 

এই একটি বাক্যেই বোঝা যায় তাঁর চিন্তা-চেতনা কতটা জনগণকেন্দ্রিক ছিল। আজকের বাস্তবতায় এই উক্তিটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে।

 

 

বেগম খালেদা জিয়ার জীবন আমাদের শেখায়—
-সংগ্রাম ছাড়া সাফল্য আসে না।
– ত্যাগ ছাড়া অর্জন টিকে থাকে না।
– আর গণতন্ত্র মানে হলো জনগণের কণ্ঠস্বরকে শোনা।

 

 

যখন এই কথাগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারবো। তখনই আমরা জনগনকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনা করি এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ার চেষ্টা করবো।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।