রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
বীরগঞ্জে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, কালিহাতীর পূজা মন্ডপে সরকারি অনুদান এবং নোয়াখালীর কাঁচাবাজার গুলোতে নিত্য পণ্যের উর্ধ্বগতি নোয়াখালীতে ১৭ লাখ টাকাসহ নিখোঁজ ব্যবসায়ী ৪ দিন পর উদ্ধার সৌদি আরবের তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ
ভিডিও নিউজ
বীরগঞ্জে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, কালিহাতীর পূজা মন্ডপে সরকারি অনুদান এবং নোয়াখালীর কাঁচাবাজার গুলোতে নিত্য পণ্যের উর্ধ্বগতি নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ সোনাইমুড়ীতে আগুন নিভাতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু, চাটখিলে স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা শুরু, বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময়
সাবেক উপদেষ্টা মাহফুজ এবং সাবেক এনসিপি নেত্রী তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম “অলটারনেটিভস”এর কমিটি ঘোষণা 
/ ৩৩২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

আরো একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধান।

 

 

শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন। ঘোষিত কমিটিতে আরও রয়েছেনঃ আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মোঃ রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

 

 

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধারই দলটির অন্যতম লক্ষ্য।

 

 

নতুন এই কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠন বিস্তারে কাজ করবে। অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই কমিটি মূল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।

 

 

এ প্রসঙ্গে কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজের বিভিন্ন শ্রেণীকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি জানান।

 

 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে “অলটারনেটিভস” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।