শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত
ভিডিও নিউজ
ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ নির্বাচিত হলেন আশরাফুল আলম
/ ২৮৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন

 

 

নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ কারাতে ফেডারেশন-এর উদ্যোগে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ আগামী ১৬-১৮ এপ্রিল মিরপুর ইনডোর স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করবে নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।

 

এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইন উদ্দিন মিলকি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত লিখিত পত্র প্রদান করেন।
দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন। একই সঙ্গে মোঃ রনি ইসলাম রিপনকে টিম ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে।

 

জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বপত্র কোচ আশরাফুল আলম সুমনের হাতে তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দলনেতা মোঃ গিয়াস উদ্দিন মিঠু, কোষাধ্যক্ষ ও সহকারী কোচ মোহাম্মদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী কোচ মোঃ রনি ইসলাম রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সহকারী কোচ আবদুস সোবহান রনি প্রমুখ।
সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ আশরাফুল আলম সুমন বলেন, দীর্ঘদিন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ না পেলেও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে নোয়াখালী জেলার খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি নোয়াখালী জেলা কারাতে দলের সার্বিক সফলতা কামনা করে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ আজাদ ও ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।