বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে একটি মিনি স্টেডিয়ামের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান  “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ
ভিডিও নিউজ
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা
নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
/ ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

নোয়াখালীর সুবর্ণচরে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতনের শিকার হয়ে কোহিনূর বেগম নামে এক মায়ের বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কোহিনূর বেগম মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলি মেস্তুরীর স্ত্রী।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, কোহিনূর বেগমের ২০ বছর বয়সী ছেলে মো. তারেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করত। গত সোমবার (১৫ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে মাদকের টাকা চেয়ে মায়ের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তারেক। মা কোহিনূর বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, একপর্যায়ে তারেক তাকে নির্মমভাবে মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়।

 

 

নিহতের স্বজনরা জানান, এই ঘটনার পর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন কোহিনূর বেগম। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং ছেলের এমন নৃশংস নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

 

স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত তারেক কেবল তার মায়ের ওপরই নয়, এর আগে মাদকাসক্ত অবস্থায় নিজের স্ত্রীর ওপরও একাধিকবার বর্বর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

 

এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।