বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
গোলটেবিল বৈঠকে নোয়াখালীকে ঘিরে বড় পরিকল্পনাতে রয়েছে বিভাগ, বিমানবন্দর ও শিল্পায়নের দাবী  আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ১৩ মিনিট নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে থাইল্যান্ডি জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ১০ জন গ্রেফতার টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নিখোঁজের ৪দিন পরও সন্ধান মিলেনি পুঠিয়ার গৃহবধূ অনিকার সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে
ভিডিও নিউজ
আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ১৩ মিনিট নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
/ ৯৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন

 

 

 

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

রবিবার রাতে উপজেলার উত্তর ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃষ্টি মন্ডল ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে। ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে তাঁর বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

 

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।