বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে একটি মিনি স্টেডিয়ামের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান  “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ
ভিডিও নিউজ
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা
গাজীপুরের শ্রীপুরে সওজের উচ্ছেদ অভিযানে সার্ভেয়ারের ওপর জনতার হামলা
/ ৬৫৭ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

 

মোঃ মিন্টু মিয়া, সদর উপজেলা, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১১টা৩০ মিনিট থেকে সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

 

স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য তৈরি করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেয়া সার্ভেয়ার রবিউল আলমের একজন অফিস স্টাফের সাথে ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে অতর্কিত ভাবে মারধর করে। এতে দুইজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

 

উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা, শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি ও পরে নিজনিজ দায়িত্বে সকল মালামাল সরিয়ে নেয়ার জন্য মাইকিং করে সকলকে অবিহিত করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ও তাদের বিরোদ্বে পরবর্তী আইনগত ব্যাবস্হা প্রক্রিয়াধিন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।