বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন
ভিডিও নিউজ
বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী
নোয়াখালীতে প্রকাশ্যে যুবদল কর্মিকে গুলি করে পালালেন অস্ত্রধারীরা
/ ১৭০ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবদল কর্মিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) উপজেলার বজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল।

 

গতকাল শুক্রবার রাতের দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সাথে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সাথে বিরোধ দেখা দেয়। এরপর এনিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠু নামে দুই যুবকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তারাও বিএনপির রাজনীজির সাথে জড়িত।

 

সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, মিজান আমার সাথে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছে আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এই ঘটনার সাথে জড়িত ওই বিষয়ে আমার কিছু জানা নেই।

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিক ভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।